রাবিতে ছিনতাইকারীর গুলিতে শিক্ষার্থী আহত

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৪
ছিনতাইকারীর কবলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ম-লের মোড়ে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম মিরাজ। সে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার ঘোষ ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই আমরা পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।