আওয়ামী লীগ নেতা সিআইপি মাহবুবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপনের জানাজায় গতকাল শুক্রবার মানুষের ঢল নেমেছিল। ঢাকায় জানাজার পর সিআইপি মাহবুবুর রহমানকে তিতাস এবং হোমনায় জানাজার পর তার গ্রামের বাড়ী হোমনা উপজেলার শোভারামপুরে এবং সোহেল মোস্তফা স্বপনকে দাউদকান্দি উপজেলার রায়পুরে জানাযার পর তার গ্রামের বাড়ীতে দাফন করা হয়। তাদের লাশ এলাকায় আনার পর অসংখ্য মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। উল্লেখ্য, ৮ মে বুধবার দিবাগত রাত ১১টায় তারা ঢাকাস্থ মিরপুর তুংহাই গার্মেন্টেসে এক অগ্নিকাণ্ডে নিহত হন।
