নোয়াখালীর সেনবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে কামরুল হাসান জুয়েল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গৌরকাটা গ্রামে। সে উপজেলার উত্তর গৌরকাটা গ্রামের আলী আকবর আজগরের ছেলে।