গত দু’দিনে বিভিন্নস্থানে বজ্রপাতে ১৭ জন নিহত

আপডেট : ১০ মে ২০১৩, ২০:৫৭
দেশের বিভিন্ন স্থানে বজ পাতে ১৭ জন মারা গেছেন। খোলা মাঠে কাজ করার সময়ই বেশীর ভাগ বজ পাতের শিকার হন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমিল্লা কুমিল্লায় বজ্রপাতে ৩ নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৫ জন। জানা গেছে, জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে মাঠে ধান কাটতে গিয়ে বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে শামছু মিয়ার ছেলে আবুল কালাম (২৮) নিহত হয়। এঘটনায় নিহত কালামের ভাই মামুন মিয়া (২৫), মোসলেম মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩০) আহত হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল মধ্যপাড়া গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় আশিক (২২) বজ্রপাতে নিহত হয়েছে। এর আগে গত বুধবার রাতে জেলার দাউদকান্দি পৌর এলাকার কম্পিউটার ব্যবসায়ী প্লাবন মিয়া বৃষ্টির সময় ছাদে গেলে বজ পাতে নিহত হয়। সে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢানা গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে। নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়া, পূর্বধলা এবং মোহনগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বজ্রপাতে মহিলাসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। কেন্দুয়া উপজেলার বলাইশিমুর গ্রামের কুমাড়ুরা গ্রামের আবুল মনসুরের পুত্র সেলিম মিয়া (১৮) জমিতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়। পূর্বধলা উপজেলা বুধি গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী ফুলবান (৩৪) বাড়ির পাশের বাগান থেকে সবজি তোলার সময় বজ্রপাতে নিহত হয়। এছাড়া মোহনগঞ্জ উপজেলার কালুয়া গ্রামের ভিকচান মিয়া (৫০) জমিতে ধান কাটর সময় বজ্রপাতে মারা যান। এই নিয়ে গত এক সপ্তাহে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। লাকসাম (কুমিল্লা) লাকসাম ও মনোহরগঞ্জে বজ্রপাতে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মজুমদা গ্রামে মাঠ থেকে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে আবুল হোসেনের পুত্র সোহাগ (২৬) নিহত হয়। চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার চান্দিনায় বজ্রপাতে সহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সহিদ চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে। নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত দুই দিনে বজ্রপাতে স্বামী স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলো শান্তাজ মিয়া (৩৫) তার স্ত্রী আসমা বেগম (৩০), আলম মিয়া (২০), আনোয়ার হোসেন (১৮) ও রোকেয়া বেগম (৮)। আহত হয়েছেন আরও চারজন। মোহনগঞ্জ (নেত্রকোনা) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের খালুয়া গ্রামের কৃষক বিকচাঁন (৫০) বৃহস্পতিবার বজ্রপাতে নিহত হয়েছেন। জানা গেছে, সকালে বাড়ির সামনে বিলে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। বাজিতপুর (কিশোরগঞ্জ) বৃহস্পতিবার সকালে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের লৌহগাঁও গ্রামের পূর্ব মাঠে ধান কাটতে গিয়ে এক শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেছে। নিহত শ্রমিকের নাম দুলাল মিয়া (২০)। দুলাল মিয়া লৌহগাঁও গ্রামের মৃত ছমির উদ্দিন এর ছেলে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের ধলুয়ার হাওরে কৃষি জমিতে কর্মরত অবস্থায় প্রচণ্ড বজ্রপাতে কামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিরাই (সুনামগঞ্জ) সুনামগঞ্জের দিরাইয়ে বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রামের উত্তরে ফুটবল খেলার মাঠে বজ্রপাতে সাগর মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।