জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলা’র ১০৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে গতকাল শুক্রবার শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউট আরিচায় হান্নান বেকারি মিলনাতয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জন্মদিন পালনে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নজরুল গবেষক অজয় চক্রবর্তী। বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান শুকুর আলী শিকদার, সমাজ কর্মী আব্দুর রশীদ নওয়াব, ভূপতি মোহন রায়, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
নজরুল সঙ্গীত শিল্পী দুলাল দাস, শওকত আলী খান, রোমানা, আতিকুর রহমান আতিক, নুরুল হক, বায়জিল হোসেন, সুশান্ত হালদার, অপর্ণা সরকার, সৌরাভ গোস্বামী, অরুপ দাস, সম্পা দাস, ইউকে বিশ্বাস প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
