পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি ফরেস্ট স্টেশন সংলগ্ন খালে গত বৃহস্পতিবার মাছ ধরার সময় জেলেদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে অস্ত্রসহ এক বনদস্যুকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃত বনদস্যুর নাম মোঃ ফজলুর রহমান। কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে তার বাড়ি । পুলিশ জানায়, বনদস্যু ফজলু জেলেদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে জেলেসহ স্থানীয় জনতা একত্রিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে বুড়িগোয়ালিনী পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তার কাছ থেকে একটি শর্টার গান উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক বনদস্যুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
