আসুস ডুয়াল স্ক্রিন আল্ট্রাবুক

আপডেট : ১১ মে ২০১৩, ১৮:৫২
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের টাইচি২১ মডেলের ডুয়াল স্ক্রিনের আল্ট্রাবুক। এতে রয়েছে ১১.৬” ডুয়াল ডিসপ্লে। একে নোটবুক, ট্যাবলেট, মিরর এবং ডুয়াল স্ক্রিন—এই ৪টি মোডে ব্যবহার করা যায়। ডুয়াল স্ক্রিন মোডে দুইপাশে দুই জন ব্যবহারকারী একদিকে নোটবুক এবং অন্যদিকে ট্যাবলেট পিসি হিসেবে একই সাথে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। রয়েছে ১.৭ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি এসএসডি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্সসহ আধুনিক সব ফিচার। মূল্য ১৩৫,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।