সাভার ট্রাজেডি

ঝিনাইদহে ৯ জনের লাশ এসেছে

আপডেট : ১১ মে ২০১৩, ২১:২৫
সাভারে রানা প্লাজা ধসের ১৯ দিনও পরও থামছেনা স্বজন হারাদের গগনবিদারী কান্নার রোল। এ বিষয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ইত্তেফাকের প্রতিনিধি এবং সংবাদদাতারা খবর পাঠাচ্ছেন। ঝিনাইদহ মন ধরণের খবরের ঝিনাইদহ জেলার নিহত এ পর্যন্ত ৯ জনের লাশ তাদের বাড়িতে এনে দাফন করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। নিহতরা হচ্ছেন—মহেশপুর উপজেলার গোকুলনগরের আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক, শৈলকুপা উপজেলার নন্দিরগাতি গ্রামের আবু মোল্লার মেয়ে কোহিনুর বেগম ( ২৫ ) ও হাটফাজিলপুর গ্রামের মান্নান বিশ্বাসের ছেলে তুষার ( ২৭ ), ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হান্নান, চন্দ্রজামি গ্রামের ছবেদ আলী মিস্ত্রীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৯) ও বাকড়ী গ্রামের খোরশেদ আলীর মেয়ে সেলিনা খাতুন (২৫), কোটচাঁদপুর উপজেলার কাঠালিয়া গ্রামের রোজিনা খাতুন (৩২), কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের আবুল কাসেমের ছেলে পলাশ (২৮) ও দাপনা গ্রামের রফিউদ্দীনের ছেলে আলী হোসেন (২৬)। এখনো নিখোঁজ রয়েছেন শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের ইমারত আলীর ছেলে আকাশ (২২), ঝিনাইদহ সদর উপজেলার কালালক্ষ্মীপুর গ্রামের রেহেনা খাতুন ও চন্ডিপুর গ্রামের মান্নানের স্ত্রী আসমা খাতুন, মহেশপুর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের লালমতির মেয়ে রোজিনা খাতুন (২৫) ও শালিখা গ্রামের লোকমান হোসেনের স্ত্রী তানিয়া খাতুন (২২)। ঠাকুরগাঁও সাভারে রানা প্লাজা ধসের ১৬ দিন পর গলিত লাশ হয়ে বাড়ি ফিরল রানীশংকৈল উপজেলার জওগা গ্রামের রিকশাভ্যান চালক ফয়জুলের একমাত্র মেয়ে শিল্পী বেগম। নিহত শিল্পী রানীশংকৈল ডিগ্রী কলেজের বিএ ২য় বর্ষের ছাত্রী ছিল। শুক্রবার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শইদুল হক, ইউএনও এনামুল হক প্রমুখ শরীফ হন। বামনা (বরগুনা) সাভার ট্রাজেডির ভবন ধসে নিখোঁজ গার্মেন্টকর্মী মোঃ নাসির উদ্দিন (২৫) তিন মাস আগে বিয়ে করেছিলেন। গ্রামের বাড়িতে নববধূকে রেখে রানা প্লাজার গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন। ১৯ দিন পরে গতকাল শনিবার হতভাগ্য নাসিরের লাশ তার দেশের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার ভেবাজিয়াখালি গ্রামে দাফন করা হয়। নিহত নাসির উদ্দিন বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের ভেবাজিয়াখালি গ্রামের ফারুক চৌকিদারের ছেলে। ভবন ধসের ১৭ দিন পরে রাতে সাভারের ধংসস্তূপ থেকে ক্রেনে তার লাশ উঠলে সেখান থেকে নাসিরের আইডিকার্ড ও মোবাইল দিয়ে তার লাশ সনাক্ত করা হয়। ফুলবাড়ি (দিনাজপুর) ১৮দিনেও জীবিত অথবা মৃত কোন সন্ধ্যনই পাওয়া যায়নি দিনাজপুরের ফুলবাড়ির গার্মেন্টস শ্রমিক শুলশানে জান্নাত শাবানার (২৭)। শাবানার সন্ধানে তার স্বামী ও ভাই সাভারে অবস্থান করছেন। মায়ের অপেক্ষায় বাড়িতে প্রহর গুণছে শিশু সন্তান সজিব (৬) ও শানু (৩)। উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের কাজিহাল ডাঙ্গা গ্রামের আতাউর রহমানের স্ত্রী গুলশানে জান্নাত শাবানা (২৭) সাভারে গার্মেন্টসে কাজ করতেন।