সীমান্তবর্তী শার্শা উপজেলার বাগআঁঁচড়া এলাকা থেকে শুক্রবার রাতে একটি বিদেশি অটোমেটিক পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলো- সাতক্ষীরার কলারোয়া থানার কোটা গ্রামের জোহাবক্সের ছেলে আঃ রহিম (৪৬), শার্শার বাগআঁঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে আহসান কবির (৩৫) ও একই উপজেলার লাউতাড়া গ্রামের ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন (৩২)।
র্যাব-৬ এর যশোর ক্যাম্পের ডিএডি শাহজাহান জানান, শুক্রবার রাতে বাগআঁঁচড়ার বাগুড়ী গ্রামের মাঝের পাড়ায় একদল অস্ত্র ব্যবসায়ী গোপনে অস্ত্র কেনা-বেচা করছে। এ ধরনের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অটোমেটিক পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
