টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ২৮ গুণীজন ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সমাজসেবা, শিক্ষা, চিকিত্সা, গণমাধ্যক, নারী শিক্ষা ও উন্নয়ন, ক্রীড়া, আর্থ-সামাজিক উন্নয়নসহ কৃতী ছাত্রসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সমাজের ২৮ গুণীজন এবং কৃতী ছাত্রকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী।
এদিকে সংবর্ধনা উপলক্ষে আলোচনাসভা করা হয়। এতে বক্তব্য রাখেন মো. একাব্বর হোসেন এমপি, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।
