চরভদ্রাসন সরকারি হাসপাতালে গত ৪ দিন বিদ্যুত্ না থাকায় পানি সংকট দেখা দেয়ায় রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। ঝড়ে দুটি গাছ বিদ্যুতের তারের উপর পড়লে চরভদ্রাসন পল্লী বিদ্যুত্ নিরাপত্তার স্বার্থে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রোগীরা অভিযোগ করে বলে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে ৪ দিন বিদ্যুত্ না থাকলেও এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। বিদ্যুত্ না থাকায় পানি সংকট ও প্রচণ্ড গরমে রোগীরা হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছে। সেই সাথে ফ্রিজে রাখা লক্ষ লক্ষ টাকার মূল্যবান ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে।
সরকারি হাসপাতালে বিদ্যুতের অভ্যন্তরীণ কাজগুলো জেলা সি.এম.এম. ইঞ্জিনিয়াররা থাকে। এ ব্যাপারে উক্ত কার্যালয়ের কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান, তাদেরকে ঘটনার দুইদিন পরে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এ সমস্যার সমাধান করা হবে।
