কুষ্টিয়ার দৌলতপুরে শামীম রেজা নামে এক প্রতারক প্রেমিকের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। পরে অবৈধ গর্ভপাত ঘটানোর ফলে ওই স্কুলছাত্রী এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। অপরদিকে প্রতারক শামীম গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছে। প্রকাশ, গর্ভপাতে স্কুলছাত্রীর অবস্থার অবনতি ঘটলে ওইদিন ভ্যানে করে তাকে দ্রুত বাড়িতে পাঠিয়ে দেয় প্রতারক প্রেমিক শামীম। বাড়িতে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই স্কুলছাত্রীর অবস্থার অবনতি হয়। এ সময় সে তার মা-বাবাকে বিষয়টি খুলে বললে তারা দ্রুত তাকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন।
