কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেতে বিশ্বনাথপুর পর্যন্ত চন্দনা বারাশিয়া নদীর প্রায় ১০ কি.মি. খনন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।্্্ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ-সাজশে ঠিকাদাররা সিডিউল না মেনে ইচ্ছামত দায়সারাভাবে খনন কাজ করে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এব্যাপারে কাশিয়ানী সদরের শ্মশান ঘাট এলাকাসহ নদীর বিভিন্ন জায়গা সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর খননকৃত মাটি ঠিকাদার ট্রাকভর্তি করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রতিদিন শত শত ট্রাক মাটি বিক্রি হচ্ছে। মাটি ক্রয়ের পার্টি না থাকলে খনন কাজ বন্ধ থাকে বলে জানা যায়। অন্যদিকে সিডিউল মোতাবেক নদী খনন না করে ঠিকাদার তার সুবিধামত দায়সারাভাবে কাজ করলেও কর্তৃপক্ষ যেন তা দেখেও দেখছেন না। এ ব্যাপারে পাউবো, ফরিদপুরের এসডি ধীরেন চন্দে র কাছে জানতে চাইলে তিনি জানান, নদী খননে ঠিকাদাররা কিছুটা অনিয়ম করছে বলে আমি জেনেছি। তবে সিডিউল মোতাবেক খনন করা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । অন্যদিকে খনন করা মাটি কোন প্রকার বিক্রি করা যাবে না। কেউ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
