মিরপুরে ৫০ বছরেও নির্মিত হয়নি পারুলি খালের সেতু

আপডেট : ১১ মে ২০১৩, ২১:৩২
কুষ্টিয়া মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের ‘পারুলী খালে’র পাড়ে দীর্ঘ ৫০ বছরেও সেতু নির্মাণ না হওয়ায় অর্ধশতাধিক আদিবাসী দাশ পরিবারের দুর্ভোগ কমেনি। দাশপাড়ায় যাবার জন্য যে রাস্তাটি রয়েছে সেটিকে রাস্তা না বলে ‘জমির আইল’ বলা যায়। এই পাড়ায় ঢোকার সময় রাস্তা নামক ‘জমির আইল’ দিয়ে ভ্যান কিংবা মাইক্রো চলাচল দূরের কথা, হেঁটে, বাইসাইকেল ও মোটর সাইকেলে চলাচল করতে হয় সতর্কতার সাথে। আর বৃষ্টি হলে এই রাস্তাটি এতটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যে তখন পুরো দাশপাড়াবাসী রীতিমত অবরুদ্ধ হয়ে পড়ে। পারুলী খালের উপর দাশপাড়াবাসী নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করলেও সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।