মির্জাপুরে সেবিকা দিবস ও নাইটিঙ্গেলের জন্মদিন পালন

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২০
র্যালি, প্রতিজ্ঞা পাঠ, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল রবিবার মির্জাপুরে কুমুদিনী নার্সিং স্কুল ও বিএসসি নার্সিং কলেজে আন্তর্জাতিক সেবিকা (নার্স) দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালিত হয়। এ উপলক্ষে নার্সিং স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা কুমুদিনী কমপ্লেক্স ক্যাম্পাসে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। হাসপাতাল, হোস্টেল এবং পুরো ক্যাম্পাস নানা সাজে সজ্জিত করা হয়। সকালে কুমুদিনী কমপ্লেক্সের নার্সিং হোস্টেল থেকে ছাত্র-ছাত্রীরা হাতে মঙ্গল প্রদীপ নিয়ে ক্যাম্পাসে র্যালি বের করে। শোভাযাত্রা শেষে ছাত্র-ছাত্রীরা মোমবাতি জ্বালিয়ে নার্সিং পেশার মূলমন্ত্র ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শপথ পাঠ করেন। আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সিস্টার অর্পিতা রোজারিও, ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার, মেট্রন সিস্টার দিপালি পেরেরা, সিস্টার শিউলী, সিস্টার অনিমা পোদ্দার, আরতি সাহা, নার্স ও ডাক্তাররা। পরে ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মাদারীপুর প্রতিনিধি: গতকাল রবিবার র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে সভাপতিত্ব করে নার্সিং ইন-চার্জ পারুল মালাকর। আলোচনা করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সাদেক আহমেদ, ডা. রেজাউল আমিন খোকন প্রমুখ।