টেকনাফ নাফনদীতে বিজিবি-চোরাকারবারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাঁকা গুলিবর্ষণ করে বিজিবি। এ সময় চিনি, ময়দা ও নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করে। শনিবার রাতে দমদমিয়া বিওপি বিজিবির হাবিলদার তরিকুর রহমানের নেতৃত্বে একটি টহলদল হ্নীলা জাদিমুরা নাফনদীর সীমান্ত এলাকায় অভিযানে গেলে একদল চোরাকারবারী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিজিবি আত্মরক্ষার্থে ৬ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ২০ বস্তা চিনি, ১৯ বস্তা ময়দা ও একটি কাঠের নৌকাসহ হ্নীলা জাদিমুরা এলাকার নূরুল বশরের পুত্র মোঃ সাদেককে (২০) আটক করে। জব্দকৃত পণ্য ও নৌকা শুল্ক স্টেশনে জমা দিয়ে আটক চোরাকারবারীকে থানায় হস্তান্তর করে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার সেলিমের পুত্র মোহাং সিরাজসহ (২০) অজ্ঞাতনামা ৯ জনকে পলাতক আসামি করে সংশ্লি¬¬ষ্ট আইনে মামলা করে বিজিবি।
