দৌলতপুরে ঝড়ে নিহত ১ আহত ১২

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে আমিরন নেছা (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ১২ জন আহত হয়েছে। ঝড়ে ৫ শতাধিক আধাপাকা ও কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া, খলিশাকুন্ডির ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে খলিশাকুন্ডি ইউপির সরিশাডুলি গ্রামের আছের উদ্দিনের স্ত্রী আমিরন নেছা গাছের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।