বিএসএফের হাতে ঠাকুরগাঁওয়ের কৃষক আটক

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২২
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ডাবুরী সীমান্তে ইমানী (৩৫) নামে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। রবিবার সকালে সীমান্তের ৩১৭ নম্বর পিলার এলাকার ইমানী ক্ষেতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। ইমানী রানীশংকৈল উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু বকর আটকের খবর নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো। তাকে ফেরতের বিষয়ে চেষ্টা চলছে বলে জানান বিজিবির অধিনায়ক।