বেনাপোলের ছোটআঁচড়া এলাকা থেকে রবিবার সকালে ২টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ একটি মোটর সাইকেল আটক করেছে বিজিবি। ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম জানান, অস্ত্র ব্যবসায়ীর একটি চক্র ভারত থেকে অস্ত্র নিয়ে মোটর সাইকেলযোগে পুটখালী সীমান্ত পার হয়ে যশোরের দিকে আসছিল। অস্ত্র ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
