আজ কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলা

আপডেট : ১২ মে ২০১৩, ২০:২৪
এ বছরই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে কবি সুকান্ত মেলা। কবির ৬৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় আজ সোমবার দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে এসে চলছে কবির বাড়ি সাজসজ্জার কাজ। বক্তব্য রাখেন সুকান্ত সেবা সংঘের পরিচালক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার কর্মকার এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মুন্ন। তারা বলেন, কবির স্মৃতিকে ধরে রাখার জন্য কোটালীপাড়ায় তেমন কিছুই করা হয়নি। তারা কবির পৈতৃক ভিটায় একটি পর্যটন কেন্দ্র ও একটি আধুনিক লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান।