বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সমাজকর্ম বিভাগের ছাত্র সাইদুল ইসলাম ও নয়ন পারভেজ প্রমুখ।