মহেশপুর সীমান্ত থেকে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ২ দিনেও ফেরত দেয়নি ভারতীয় বিএসএফ। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীনাথপুর মাঠপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫) ভারত থেকে গরু নিয়ে আসার পথে শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের কাছে এলে ভারতীয় ফতেপুর টহল বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ বিষয়ে শনিবার পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও বিজিবি সদস্যরা উপস্থিত হলেও ভারতীয় বিএসএফ আসেনি। ফলে পতাকা বৈঠক হয়নি। কুসুমপুর কোম্পানি কমান্ডার আব্দুল কাদের জানান- বারবার পত্র পাঠানোর পর বিএসএফ সাড়া দেয়নি। ফলে পতাকা বৈঠক হয়নি।
