আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি সপরিবারে মঙ্গলবার মক্কা শরিফে পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালন শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবার, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার পরিবারসহ দেশ ও জনগণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে রবিবার মোহাম্মদ নাসিম মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে তিনি এদিন যোহর, আছর, মাগরিব ও এশার নামায আদায় করেন। মোহাম্মদ নাসিমের সঙ্গে তার সহধর্মিনী মিসেস লায়লা আরজুমান্দ বানু ও পুত্র তানভীর শাকিল জয় রয়েছেন।
