হবিগঞ্জে ছাত্রলীগ নেতাসহ মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ মে ২০১৯, ২৩:০৫

হবিগঞ্জে ছাত্রলীগ নেতাসহ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে এসআই ইকবাল বাহারসহ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার আঐ গ্রামের ভুনবীর ইউপি চেয়ারম্যান চেরাগ আলীর ছেলে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল মিয়া, গোহ রোডের সিরাজুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম, শান্তিবাগ এলাকার কবির হোসেন খানের ছেলে জুনায়েদ আহমেদ, খলিলপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহিদ হাসান সাকিব ও কালিঘাট রোডের বাসিন্দা শামীম আক্তার হোসেনের ছেলে রায়হান হোসেন আপন। এ ঘটনায় হবিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।