কুমিল্লা পূর্বশত্রুতার জের ধরে আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কসাই আলম নামের এক সন্ত্রাসী। বুধবার রাত ৮টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বালুতোপা গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। ওই হত্যার পর ঘাতক কসাই আলম (৩৫) পালিয়ে যাওয়ার সময় তাকে উত্তেজিত জনতা আটক করে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে একই গ্রামের হালিম মিয়ার ছেলে।
