বিয়ে হলো দুই হূদয়ের সংবিধান। আর মধুচন্দ্রিমা হলো নবদম্পতিদের একান্ত কিছু সময়। যেখানে তারা নিজেদের মতো করে থাকা, উপভোগ করাসহ হারিয়ে যেতে পারেন ইচ্ছামতোই। তাই সবাই চায় তাদের মধুচন্দ্রিমা হবে জীবনের সবচেয়ে আনন্দের ভ্রমণ। এই ভ্রমণের জন্য এমন একটি জায়গা বেছে নিতে হয়, যা দুজনের জন্যই একদম নতুন। সে জায়গাটি নবদম্পতির স্মৃতিকে শুধুমাত্র মধুচন্দ্রিমার সুখ স্মৃতি হয়ে থাকবে। আয়শা নায়ার ও আনমান রশিদ দম্পতি সম্প্রতি গিয়েছিলেন তাদের জীবনের দ্বিতীয় মধুচন্দ্রিমায় মালেশিয়ার ল্যাংকাউইতে। পন্ডসের মাই সেকেন্ড হানিমুন ক্যাম্পেইনে অংশ নিয়ে তারা রোমান্টিক দম্পতিদের একটি হয়ে এই সুযোগ পেয়েছিলেন। বিবাহিত জীবনে যারা হাজারো ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারেন না, তাদের মধ্যে নতুন করে সেই পুরোনো প্রেম জাগিয়ে তুলতে বিশ্বাস করে পন্ডস এইজ মিরাকেলের যাত্রা শুরু হয়। ইউনিলিভার বাংলাদেশের এই ক্যাম্পেইনটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীদের একটি নাইট ক্রিম ক্রয় করে তাদের প্রথম হানিমুনের অভিজ্ঞতা লিখে পাঠাতে বলা হয়। সেখান থেকে সেরা ২৫ জনকে হোটেল রেডিসনে গালা ডিনারের আমন্ত্রণ জানানো হয়। এদের মধ্যে ৭ জন দম্পতি প্যারিস, ভেনিস, জেনেভা, মালে, বালি, ফুকেট এবং ল্যাংকাউইয়ের যেকোনো একটি রোমান্টিক স্থানে তাদের সেকেন্ড হানিমুন উদযাপন করার সৌভাগ্য অর্জন করেন। এই ইভেন্টে সব স্ত্রীদের পারসোনা (মেকওভার) এবং জারা (পোশাক) থেকে বিশেষ গ্রুমিং করানো হয়, যা হাজবেন্ডদের জন্য ছিল বিশেষ সারপ্রাইজ। এবং হাজবেন্ডদের বিশেষ বার্তা নিয়ে একটি পূর্বধারণকৃত ভিডিও প্রদর্শন করা হয় যা ছিল স্ত্রীদের জন্য বিশেষ সারপ্রাইজ। আয়শা নায়ার ও আনমান রশিদ দম্পতি মালেশিয়ার ল্যাংকাউইতে জীবনের দ্বিতীয় মধুচন্দ্রিমায় গিয়ে পেয়েছেন অপার আনন্দ। সেই সময়ের সুখস্মৃতির কথা বলেছেন আমাদের সাথে। তাদের ভাষ্যে, কোনো দম্পতি জন্য, তাদের জীবনের প্রথম এবং সবচেয়ে স্মরণীয় সময় মধুচন্দ্রিমা। এই ভ্রমণের মজা, সাহসিক এবং অবশ্যই রোমান্সের মিশ্রণ হয়েছে। তারের গাড়ি রাইড, জল ক্রীড়া, দ্বীপে প্রায় দীর্ঘ ড্রাইভ, মৃদু তরঙ্গ নেভিগেশন স্প্ল্যাশিং, সুইমিং পুলে হিম এবং তাজা সমুদ্র খাদ্য উল্লেখ করার মতো ছিল। আয়শা নায়ার বলেন, ‘অত্যাশ্চর্য ফিরোজা সমুদ্র, সুন্দর স্যান্ডি নীল, বিচস্যান্ড জঙ্গবেষ্টিত পাহাড়। সব মিলিয়ে মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ৯৯ দ্বীপপুঞ্জের দ্বীপমালা ছিল আমাদের কাছে মজার এক অভিজ্ঞতা।’ আনমান রশিদ বলেন, ‘আমরা সেখানে হারিয়ে গিয়েছিলাম দ্বীপের নির্জনতায়। ওখানকার প্রাকৃতিক নৈসর্গিক জায়গাগুলোতে আমাদের সময়গুলো কেটেছে উত্তেজনা ও আনন্দে।’ আয়শা নায়ার আরও বলেন, ‘আশ্চর্যজনক নীল আন্দামান সাগর আমরা দেখে অভিভূত হয়েছি। ওই সাগরের প্রতিটি ঢেউ ছিল আমাদের সুখের এক একটি প্রহর যেন। সেখানকার বিশুদ্ধ বায়ু, সূর্যাস্তের রক্তিম আভা দেখে মনে হয়েছে আমরা বিরচণ করছি অন্য এক বিশ্বে।’ আনমান রশিদ আরও বলেন, ‘সব মিলিয়ে আমাদের জীবনের দ্বিতীয় মধুচন্দ্রিমা অভিজ্ঞতা সত্যিই আনন্দময়। এটা আমাদের জীবনে অন্য এক সুখের স্পর্শ এবং আশ্চর্যজনক ভালোবাসায় পূর্ণ।’
