ঢাবিতে ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব জুনে

আপডেট : ১৩ মে ২০১৩, ২০:০১
গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ জুন শুরু হচ্ছে দুই দিনের ডিইউআইটিএস ২য় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উত্সব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এই উত্সবের আয়োজক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্ত্বরে আয়োজিত এই উত্সবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নারী সহিংসতারোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা’। ডিইউআইটিএস সভাপতি আবদুল্লাহ আল ইমরানের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের সরকারী ও বেসরকারী ৫০টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা এ উত্সবে অংশ নেবেন। এ ছাড়াও ঢাকা মহানগরের ২৫ টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উত্সবের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইদিনের উত্সবে প্রকল্প প্রদর্শনী, অ্যাপস তৈরি, গেমিং জোন, প্রযুক্তিনির্ভর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক কর্মশালা, উদ্যোক্তা সেমিনারসহ নানা আয়োজন থাকছে। সারা দেশের যেকোনো শিক্ষার্থী এই উেসব অংশ নিতে পারবেন। উত্সবের বিস্তারিত জানতে এবং অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.duitsbd.org।