জনগণকে নিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব -------এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৩৫

ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বুধবার মুনসুরাবাদ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আমাকে বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। আগামীতে ফরিদপুর-৪ আসনের জনগণকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব ইনশাল্লাহ্। বিগত ৫ বছর আমি আমার যৌবনকে বিসর্জন দিয়ে আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামীতে যেন একই ভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন।

হামেরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হামেরদী ইউপি চেয়ারম্যান শামচুল আলম রাসেল, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি ও ওমর খরাতি, সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক জাহিদ মুন্সি প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে যোগদানের আগে এমপি নিক্সন চৌধুরী মুনসুরাবাদ কুমার নদীর উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন করেন।