নান্দাইলে ২১৬ জন স্বেচ্ছাসেবকে সনদপত্র প্রদান

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন দুর্যোগ স্বেচ্ছাসেবক সম্মেলন উপলক্ষে ২১৬ জন স্বেচ্ছাসেবক কর্মীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে জিয়া হলে সৌহার্দ ও কর্মসূচি, ঢাকা আহছানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌহার্দের আঞ্চলিক কর্মকর্তা তমিজউদ্দিন আহম্মেদ, ফায়ার সার্ভিসের ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।