এক যুগ পর শ্রীপুরের পৌর ভবন নির্মাণ শুরু

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫৩
অবশেষে শ্রীপুর পৌরসভা ও গাজীপুর জেলা পরিষদের মধ্যে মামলা সংক্রান্ত বিরোধকে উপেক্ষা করে সমঝোতার ভিত্তিতে এক যুগ পর শনিবার পৌর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো: রহমত আলী। নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব রহিমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আজিজ হায়দার ভূঁইয়া, পৌর মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, আ’লীগ নেতা আহসান উল্লাহ, যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব অ্যাড. হারুন অর রশিদ ফরিদ।