সিরাজগঞ্জের বেলকুচির চরাঞ্চলে গবাদিপশুর মাংস উত্পাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থার মান উন্নয়নে প্রাণিসম্পদ প্রযুক্তি মেলা-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। ডিএফআইডি, অস-এইড ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় পিএলসির তত্ত্বাবধানে আইডিই’র উদ্যোগে রবিবার সিরাজগঞ্জের বেলকুচির চরে দিনব্যাপী এ মেলায় দু’শতাধিক বিভিন্ন পশু নিয়ে চরাঞ্চলের খামারীরা অংশগ্রহণ করে। পাশাপাশি মেলাস্থলে বসে কৃষি ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১০টি স্টল। উপজেলা প্রাণিসম্পদ অফিসার অরুনাংশু মন্ডল, কৃষি অফিসার মাহবুব আলম, সমবায় অফিসার নুরুজ্জামান হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী নুরুল ইসলাম, আইডিই’র কর্মকর্তা পার্থ কুমার পাল, ডাঃ আবুল ফজল প্রমুখ উপস্থিত ছিলেন।
