নেত্রকোনা আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার ছোটবাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। বক্তব্য রাখেন সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, যুগ্ম সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র প্রশান্ত রায়, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহান, সম্পাদক জিএম খান পাঠান বিমল। আগামী ১৬ মে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বৈঠক নিয়ে আলোচনা হয়।
