উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী বাঘময়না হাওরে পাউবো নির্মিত বেড়িবাঁধ ভেঙ্গে অর্ধশতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। শুক্রবার ভোরে ফাটল সৃষ্টি হয়ে গতকাল রবিবার বাঁধটি সম্পূর্ণ ভেঙ্গে গিয়ে প্রায় অর্ধ শতাধিক জমির পাকা ফসল পানির নীচে তলিয়ে যায়। কৃষক ও এলাকাবাসী জানান, পাউবোর পিআইসি কমিটির মাধ্যমে হলিকোনা-বাঘময়না গ্রামের মধ্যবর্তী স্থানে হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম হওয়ায় প্রবল বর্ষণে বাঁধ ভেঙ্গে গেছে। ইউপি চেয়ারম্যান মজলুল হক বাঁধ ভেঙ্গে যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে জানান, মাছ শিকারীরা শুক্রবার ভোরে বাঁধের আংশিক স্থান কেটে ফেলায় প্রায় ৩/৪শ’ মিটার এলাকা জুড়ে ভেঙ্গে গিয়ে হাওরটি তলিয়ে গেছে। হাওরের আংশিক ফসল পানির নীচে তলিয়ে গেছে।
