কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও জামায়াতের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার বিকালে উপজেলার বাঙ্গরা বাজারে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা মুকবল হোসেন মেম্বার, আক্তার হোসেন মেম্বার, রহিম খান, কাউছার, মোর্শেদ আলম, বাবুল খানের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন-আল রশিদ তাদেরকে বরণ করেন।
