গজারিয়ায় মুক্তিযোদ্ধা নজরুলের নামে শিক্ষালয়

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫৭
কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ফজিলাতুন্নেছা ইন্দ্রিরা এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। উন্নয়নের পূর্বশর্ত হলো শিক্ষা। জাতি শিক্ষিত হলেই দেশের উন্নয়ন ঘটবে। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এদেশের মোট জনগণের অর্ধেকের বেশি নারী। সুতরাং তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ দিতে হবে। তিনি শনিবার সকালে গজারিয়া উপজেলার চর বাউশিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। বিদ্যালটির ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ। ৬ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়টি নির্মাণ করা হয়।