সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ মে ২০১৩, ২১:৫৮
মেহেরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় মেহেরপুর প্রতিনিধি\ গতকাল সোমবার নবাগত মেহেরপুর জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল-আলম, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, মীর সউদ আলী চন্দন, আবু আক্তার। ইসলামপুরে কবর থেকে দুইটি লাশ চুরি! ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে কবর থেকে দুইটি লাশ চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার গোরস্থানে এই চুরি সংঘঠিত হয়। সোমবার জানাজানি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব নটারকান্দা গ্রামের খোকার পিতা কাজীম উদ্দিন শেখ (৭০) বার্ধক্যজনিত কারণে চার মাস পূর্বে মৃত্যুবরণ করেন। অপরদিকে পৌর এলাকার নটারকান্দা বায়েন পাড়ার মৃত জয়নুুদ্দিন আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫) সাত মাস পূর্বে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই দিন সকালে উত্সুক জনতা ঘটনার সত্যতা যাচাই করতে গোরস্থানে ভিড় জমায়। তালায় কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ তালা ইউনিয়ন পর্যায়ে দুই দিনব্যাপী কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক প্রশাসন ডা. মো. হেদায়েতুল ইসলাম। গোপালগঞ্জে মা দিবস পালন গোপালগঞ্জ প্রতিনিধি\ মায়ের ভালোবাসা, দেশের ভবিষ্যত্ জাতির আশা—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে মা দিবস। রবিবার সন্ধ্যায় স্থানীয় ত্রিবেণী উইমেন আর্ট ফাউন্ডেশনের কার্যালয়ে মা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি লায়লা কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী তারিকুজ্জামান। রামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫শ মোরগ পুড়ে ছাই রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁ গ্রামে সালমা পোল্ট্রি ফার্মে সোমবার বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫শ মোরগ, ২৪ বস্তা খাবার ও ফার্মের শেড পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন-এর উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রআম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। উলিপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেন্দারআলগা উচ্চ বিদ্যালয়ে ‘বিশেষ স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর সোসাল সার্ভিস-এর দাঁতভাঙ্গা শাখার উদ্যোগে প্রাইম সংযোগ প্রকল্পের আওতায় রবিবার এ ক্যাম্পে ১৩০ জন পুরুষ ও মহিলাকে বিভিন্ন রোগের চিকিত্সা দেন রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. শরিয়তুল্লাহ খান। সারিয়াকান্দিতে ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ সারিয়াকান্দির পৌর এলাকার সাহাপাড়ায় ভারতের মালদা নিবাসী শ্রী সুরেশ চন্দ গোস্বামীর স্থাপিত সারিয়াকান্দি মদন মোহন মন্দিরে ৩২ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান গতকাল সোমবার মহাপ্রভুর ভোগের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। নামযজ্ঞানুষ্ঠানে মহানাম সুধামৃত পরিবেশন করে দেশের খ্যাতিমান কীর্তনীয়া দলসমূহ । হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের আনন্দ মিছিল হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের শীর্ষ মেধা তালিকার ১৮তম স্থান পাওয়ায় ও উপজেলায় সেরা হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছে। সোমবার প্রধান শিক্ষক কাইয়ূম আ. মারুফের নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রসহ একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। রানীনগরে পল্লীশ্রীর প্রশিক্ষণ কর্মশালা রানীনগর (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁ রানীনগর উপজেলায় নারী নেতৃত্ব উন্নয়নে কাউন্সিলিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা বণিক সমিতি কার্যালয়ে বেসরকারি এনজিও সংস্থা পল্লীশ্রীর আয়োজনে ও অক্সফার্ম নভিব-এর সহযোগিতায় ও বিভিন্ন স্টেকের নারী নেত্রীবৃন্দের অংশগ্রহণে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক দিনব্যাপী আলোচনা সভায় আলোচনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম ও মাঠ প্রশিক্ষক মিজানুর রহমান। ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহে নবম-দশম শ্রেণির গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার শহরের বেশকটি স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জেলা স্কুল মাঠে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শহরের ঘোষ রোডস্থ ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এসে সড়ক অবরোধ করে মানববন্ধন করে। উখিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। সোমবার বালুখালী কাস্টমস চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস মিয়া জানান। পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে বৃত্তিমূলক শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেস চন্দ বিশ্বাস সহায়তার অর্থ বিতরণ করেন। উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার ৫১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠি সদস্যকে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়। সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালীর বসুরহাট বাজারের ব্যবসায়ী মাঈন উদ্দিনের সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের বাড়িতে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতরা বিল্ডিংয়ের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা ও মূল্যবান মালামালসহ ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তেরখাদায় অসহায় পরিবারে টিন বিতরণ তেরখাদা (খুলনা) সংবাদদাতা \ গত ১২ মে উপজেলা পরিষদ চত্বরে গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের ঢেউ টিন বিতরণ করা হয়। ২১টি পরিবারের মাঝে ২৭ বান্ডিল টিন এবং প্রত্যেককে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান এসব পরিবারের সদস্যের হাতে টিন ও টাকা তুলে দেন। আক্কেলপুরে সুদমুক্ত ঋণ বিতরণ আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ আক্কেলপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে উপজেলার দু’টি গ্রামের ২০ জনের মধ্যে ২ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলার ভিকনী ও আলীমাহমুদ পুর গ্রামের ২০ জন সুবিধাভোগীদের মধ্যে প্রত্যককে ১০ হাজার টাকা করে সুদমুক্ত এ ঋণ বিতরণ করেন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। কাঁঠালিয়ায় ইভটিজারের জেল-জরিমানা কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঁঠালিয়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে রায়হান সিকদার (২০) নামের এক বখাটেকে চার মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এ ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে বাঁশবুনিয়া মুন্সিবাড়ী বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে ফাঁকা জায়গায় বখাটে রায়হান তাকে মোবাইলের ক্যামারা দিয়ে ছবি তোলে ও হাত ধরে টানাহেঁচড়া করে। এ সময় ছাত্রীর ডাক-চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রায়হান সিকদারকে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ রায়হানকে আটক করে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ও ম্যাজিস্ট্রেট আবুল বাশার মুহম্মদ আমীর উদ্দীনের নিকট হাজির করেন। গফরগাঁওয়ে স্কুলছাত্রদের মানববন্ধন গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে থানা ঘেরাও ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের ঘেরাও তোলে নেয়। কার্িলয়াকৈরে গৃহবধূ নির্যাতনের প্রতিবাদ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার দুপুরে যৌতুকের দাবিতে গৃহবধু শারমিনের উপর নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখা। মানববন্ধন শেষে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলা শাখার চেয়ারম্যান মোসাঃ ছালমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন, নির্যাতিত শারমিনের পিতা সোহরাব হোসেন, স্থানীয় ইউপি সদস্য বাচ্চু শিকদার প্রমুখ। কুমিল্লায় নার্স দিবস পালন কুমিল্লা প্রতিনিধি \ ‘ক্লোজিং দ্যা গ্যাপ-এমডিজি’ প্রতিপাদ্য নিয়ে রবিবার কুমিল্লায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিপ্লোমা নার্স এসোসিয়েশন বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সহকারি পরিচালক ডা. মো. নুরুন নবী, জেলা বিএমএ’র সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু, সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সেবা তত্ত্বাবধায়ক প্রণতি আচার্য, উপ-তত্ত্বাবধায়ক বশির আহমেদ শিকদার, ডিএনএ সভাপতি শাহানা আক্তার প্রমুখ। মাগুরায় ঋষি সম্প্রদায়ের মানববন্ধন মাগুরা প্রতিনিধি \ চাঁদাবাজির প্রতিবাদে ও নিরাপত্তার আবেদন জানিয়ে মাগুরায় ঋষি সম্প্রদায়ের (মুচি) লোকেরা রবিবার দুপুরে শহরে মানববন্ধন ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেছে। শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী পূর্ব পাড়া গ্রামে কয়েকশ’ ঋষি সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন। দিনাজপুরে ৪০ লাখ টাকার মাদক আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ রবিবার ফুলবাড়ী ৪০ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশা জাতীয় ১ লাখ ২১ হাজার ৫শ’ পিস ট্যাবলেট ও ১৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অপরদিকে রোববার দুপুরে সদর উপজেলার মনিপুর সীমান্তে ১৫৪ বোতল ফেন্সিডিলসহ ১ যুবককে আটক করা হয়। বিকেলে উদ্ধারকৃত ফেন্সিডিল ও আটক যুবককে কোতয়ালী থানায় সোপর্দ করে বিজিবি। বাকৃবিতে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাকৃবি প্রতিনিধি\ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) রবিবার ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. মাসুমা হাবিবের সভাপতিত্বে মাসব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য ও ডীন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আবুল খায়ের। মদনে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ কৈশোর সুরক্ষায় হব সচেতন এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে রোববার মদন উপজেলা ব্র্যাক সম্মেলন কক্ষে এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সিনিয়র শাখা ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক (শিক্ষা) এরিয়া ম্যানেজার নূরজাহান বেগম, ফিল্ড অর্গানাইজার সেলিনা আক্তার, প্রধান শিক্ষক আব্দুল হান্নান তালুকদার। দেবীগঞ্জে ভূমি জবর দখলের প্রতিবাদে বিক্ষোভ দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি থেকে সংবাদদাতা\ দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের এক হিন্দু পরিবারের জমি একই এলাকার নরেশ চক্রবর্তী জবরদখল করে আসছে। জমি উদ্ধারে জমির প্রকৃত মালিক কার্তিক চন্দ্র দেবীডুবা ইউনিয়ন পরিষদে বিচার চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উভয়পক্ষকে ডেকে সমঝোতা করে দেয় কিন্তু নরেশ সালিশ অমান্য করে চেয়ারম্যানকে অপ্রস্তুত করার নিমিত্তে দেবীগঞ্জের ইউএনওর নিকট স্মারকলিপি দেয়। ঐ ঘটনার জের ধরে রবিবার দেবীডুবা ইউনিয়নের হাজার হাজার হিন্দু-মুসলমান কার্তিক চন্দ্রের জমি উদ্ধার ও চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা স্মারকলিপি প্রদানের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনও অফিস ঘেরাও করে ন্যায় বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেছে। সিংড়ায় অনির্বাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সিংড়া (নাটোর) সংবাদদাতা\ নাটোরের সিংড়া অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি কবিতা পাঠ, কবিতা আবৃতি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা এস এম নরাজু-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। গোদাগাড়ীতে ক্ষতিগ্রস্ত চাষিদের স্মারকলিপি গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ গোদাগাড়ীতে বোরো ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা পরিষদ ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে। রবিবার উপজেলার গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের ৫ শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সাহায্য পাওয়ার জন্য শিল্প প্রতিমন্ত্রী ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। নেত্রকোনায় সার ডিলার সমিতি গঠন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা সার ডিলার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার নবগঠিত কমিটির সম্পাদক মোঃ ফরিদুল হক সাংবাদিকদের জানান, ২৫ সদস্য বিশিষ্ট জেলা ফার্টিলাইজার সমিতির নেত্রকোনা জেলা কমিটি গঠনের পর কেন্দ্র থেকে তা অনুমোদন করা হয়। নবগঠিত কমিটির মূল কর্মকর্তারা হচ্ছেন—মোঃ খলিলুর রহমান সভাপতি, মোঃ ফরিদুল হক সাধারণ সম্পাদক। টুঙ্গিপাড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার টুঙ্গিপাড়া উপজেলা সদরের গহরডাঙ্গা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানা ওসি হাবিবুল্লাহ সরকার জানান, জুলমত হোসেন শেখের মিষ্টির দোকানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। যশোরের আহত হেফাজত কর্মীর মারা গেছে যশোর অফিস\ মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযানকালে আহত যশোরের হেফাজত কর্মী হাফেজ মোয়াজ্জেমুল হক নান্নুর (৫০) মৃত্যু হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় শনিবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে নান্নুর লাশ যশোরে নিয়ে আসা হয়। মৃত নান্নু যশোর শহরের খড়কি এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে এবং রেলগেট এলাকার বকুল টেইলার্সের মালিক।