কারিগরি শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. মো. মোরাদ হোসেন মোল্লা। তিনি ময়মনসিংহ পলিটকেনিট ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন। তিন মাস শূন্য থাকার পর গত মঙ্গলবার এ পদে প্রেষণে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
কারিগরি শিক্ষাবোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ৭ ফেব্রুয়ারি অবসরে যান। তারপর থেকে বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান দৈনন্দিন কাজ চালিয়ে নেন।
