আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ৮৪তম জন্মদিন উপলক্ষে দলের নেতা-কর্মী আর শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ পানসি রেস্টুরেন্টে নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
এসময় সংসদ উপনেতা দলীয় নেতা-কর্মীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।
জন্মদিনে সাজেদা চৌধুরীকে শুভেচ্ছা
জানালেন স্পিকার
এদিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সৈয়দা সাজেদা চৌধুরীকে তার বাসভবনে জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
