সাংবাদিক মো. মজিবুল হক ভুঁইয়ার ইন্তেকাল

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৪৬

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বিশেষ সংবাদদাতা মো. মজিবুল হক ভুঁইয়া (৬২) আর নেই। তিনি বুধবার সকালে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মো. মজিবুল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর নামাজে জানাজা শেষে ফেনীর ছাগলনাইয়ায় গতিয়া পাঠানগড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক মো. মজিবুল হক ভুঁইয়ার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।