টেকফটো

আপডেট : ১৪ মে ২০১৩, ১৯:৪৪
প্রযুক্তি বিশ্বে সবসময়ই ঘটে যাচ্ছে নানা ঘটনা। নতুন পণ্যের আগমন, নতুন প্রযুক্তি উদ্ভাবন আর নতুন প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনীতে প্রযুক্তি বিশ্ব সবসময়ই সরগরম। প্রযুক্তি বিশ্বের এরকম কিছু ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (বামে) এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে (ডানে) দেখা যাচ্ছে এই ছবিতে। মেলন অডিটোরিয়ামে এক সম্মেলনে দুইজনকে দেখা যাচ্ছে। সম্প্রতি তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত হয় এসারের বিনিয়োগকারীদের বার্ষিক সম্মেলন। এই বার্ষিক সম্মেলনের একটি মুহূর্তে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে এসারের চেয়ারম্যান জে টি ওয়াংকে। অ্যাপল স্টোর সোহোর মিট দ্য ডেভেলপারে সম্প্রতি হাজির হয়েছিলেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী গিনেথ প্যালট্রো (ডানে)। চলতি মাসের প্রথম সপ্তাহে এই ছবিটি তোলা হয়েছে। গতকাল যুক্তরাজ্যের বাজারে নকিয়া অবমুক্ত করে তাদের লুমিয়া সিরিজের ৯২৫ মডেলের স্মার্টফোন। ছবিতে নকিয়ার হেড অব প্রোডাক্ট ডিজাইন স্টেফান প্যানেনবেকারকে দেখা যাচ্ছে এটি দেখাতে। কনটেন্টের মূল্যমান নিয়ে ঝামেলা চললেও ছবিতে ফ্রান্সের একজন ব্যবহার করছেন গুগল সার্চ।