আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস পালিত

বাহক-বাহিকার বিয়ে না হলে থ্যালাসেমিয়া ঠেকানো সম্ভব

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৪৮

বাহক-বাহিকা মধ্যে যদি বিবাহ না হয় তবেই থ্যালাসেমিয়া ঠেকানো সম্ভব। বাহক বাহিকা সনাক্তকরণ স্কুল বয়স থেকে প্রক্রিয়াটি শুরু করা সহজ হবে। ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারে বিনামূল্যে ও কিছু ক্ষেত্রে স্বল্প খরচে চিকিত্সা দেয়া হচ্ছে। সবাই এটা সম্পর্কে জানতে হবে। তবেই ঠেকানো যাবে। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে গতকাল বুধবার এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। অন্যান্যের মধে বক্তব্য রাখেন থ্যালাসেমিয়া সেন্টারের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াকার আহম্মেদ খান ও মহাসচিব অধ্যাপক ডা. মো. সেলিমুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক মনজুর হোসেন, কাশেম হুমায়ুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ। শাহলা খাতুন বলেন, এ রোগ সম্পর্কে মানুষকে বেশি সচেতন করতে হবে। তবেই ধীরে ধীরে এটি কমবে। আর এই রোগ চিকিত্সা হচ্ছে ঠিকই, কিন্তু কিছু ধাপ ব্যয়বহুল, প্রচুর কষ্ট সাধ্য। সেলিমুজ্জামান বলেন, ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসেমিয়া সেন্টারে বিনামূল্যে ও কিছু ক্ষেত্রে স্বল্প খরচে চিকিত্সা দেয়া হচ্ছে। ওষুধের দাম কমানো হলে রোগীদের জন্য চিকিত্সা ব্যয় কমবে।