পিসির জন্য অ্যামাজনের ক্লাউড প্লেয়ার

আপডেট : ১৪ মে ২০১৩, ১৯:৪৬
অ্যামাজনের মিউজিক স্ট্রিমিং সার্ভিসের বাড়তি ফিচার হিসেবে এবারে তারা নিয়ে এসেছে পিসির জন্য ক্লাউড প্লেয়ার। এমনিতেই ওয়েব ইন্টারফেস ব্যবহার করে এই ক্লাউড প্লেয়ার চালানোর সুযোগ ছিল। যেকোনো ওয়েব ব্রাউজার থেকেই এই প্লেয়ারে অ্যামাজন অ্যাকাউন্টের অনলাইন স্টোরেজের গানগুলো শোনার সুবিধা ছিল। তবে এবারে এই ক্লাউড প্লেয়ারের মাধ্যমে অফলাইন স্টোরেজের গানও শোনা যাবে বলেই জানিয়েছে অ্যামাজন। ইন্সটল করার পরে ডেস্কটপের এই অ্যাপ্লিকেশন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মিউজিক লাইব্রেরি এবং পিসিতে সংরক্ষিত গানগুলোকে সংযুক্ত করে নেয়।