দুমকিতে ইউপি নির্বাচন স্থগিতের গুজবে অবরোধ

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪২
দুমকি উপজেলার শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ মে অনুষ্ঠিত হবে। সোমবার বিকাল ৫টার দিকে ২টি ইউনিয়নের জনগণের কাছে বিভিন্ন ফোনে ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে বলে ছড়িয়ে পরলে জনগণ ক্ষিপ্ত হয়ে লেবুখালীর পাগলা মাজারের পটুয়াখালী বরিশাল ও বগা-বাউফল সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। জনগণ সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ দুলালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসারের সাথে আলাপ করলে নির্বাচন স্থগিতের আদেশ পাওয়া যায়নি বলে জানান।