গোমতীর বানে তলিয়ে যাচ্ছে আধাপাকা ধান

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪২
উজান থেকে নেমে আসা ঢলের পানির চাপে গোমতী নদীতে বান ডাকায় নিম্নাঞ্চলের আধাপাকা ধান তলিয়ে যাচ্ছে। তিতাস উপজেলার জিয়ারকান্দি, দড়িকান্দি, লালপুর, সাহপুর, মৌটুপী, শিবপুর, ইউছুফপুর ও রামপুর গ্রামের নিম্নাঞ্চলের আধাপাকা ধান ডুবে যাচ্ছে। কৃষকরা জানায়, উঁচু জমির ধান কোন প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন না হলেও নিম্নাঞ্চলের উঠতি ধান ডুবে যাচ্ছে।