শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে স্কুলে তালা

আপডেট : ১৪ মে ২০১৩, ২০:৪৪
ময়মনসিংহে গৌরীপুর উপজেলায় ৫০টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় ‘আনন্দ স্কুলে’র শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে সোমবার আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মী ও বঞ্চিত চাকরিপ্রার্থীদের অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। ৭৯ জনকে উত্তীর্ণ করে ফলাফল প্রকাশের পরপরই ১ম দফায় বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও চাকরি বঞ্চিত অভিভাবকরা দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে শিক্ষা অফিসে হামলা চালায়। ২য় দফায় রবিবার শিক্ষা অফিসে আবারও হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা ইয়াসমিন মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।