মির্জাপুরে কবিগুরুর জন্ম-জয়ন্তীর আলোচনা
মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নারী শিক্ষার জন্য অন্যতম প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্ম-জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্ম-জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক ( শিক্ষা) ভাষা সৈনিক ও একুশে পদক প্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি।
মিঠাপুকুরে শিবির নেতা গ্রেফতার
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিবির নেতা হাফিজুর রহমান (৩২) লতীবপুর ইউনিয়নের হাতিমপুর গ্রামের মোতালেবের ছেলে। তিনি দৈনিক দাবানল ও দৈনিক সংগ্রামের মিঠাপুকুর উপজেলা সংবাদদাতা হিসাবে কাজ করে আসছেন। সোমবার রাতে মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন তাকে গ্রেফতার করে।
ছাগলনাইয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাগলনাইয়া শাখার গ্রাহক সমাবেশ সোমবার ব্যাংকে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এবং হেড অব জোন নোয়াখালী জোনাল অফিস মোহাম্মদউল্যাহর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মোঃ ছানাউল্লাহ।
রংপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
রংপুর প্রতিনিধি \ বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়নের দাবিতে সোমবার রংপুরে মানববন্ধন করেছে আইডিবি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে দেড় শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশগ্রহণ করেন।
বাউফলে বিএনপির আনন্দ মিছিল
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ সোমবার রাতে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি,এসএম আবদুর রবকে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক আহম্মদ তালুকদারকে ১নং সিনিয়র সহ-সভাপতি করে ১৭১ সদস্যবিশিষ্টি পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ফারুক তালুকদারকে সিনিয়ার ১নং সহ-সভাপতি করায় গতকাল মঙ্গলবার বাউফল বিএনপি আনন্দ মিছিল বের করে ।
কুমিল্লায় হেলদি লাইফ স্টাইল বিষয়ক সেমিনার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় হেলদি লাইফ স্টাইল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে সোমবার সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কুমিল্লার সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
কিশোরগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি \ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অগ্নিদগ্ধ, এসিডদগ্ধ, জটিল রোগে আক্রান্ত এবং অসহায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.আজহার আলী মিঞা এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি বাদল রহমান।
মান্দা বিএনপি’র সভাপতিকে সংবর্ধনা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি \ নওগাঁর মান্দায় গত ১০ এপ্রিল ১৮ দলের সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের হামলায় বিএনপির উপজেলা সভাপতিসহ যুবদলের ৪ জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় সমপ্রতি হাইকোর্ট হতে ৬ মাসের আগাম জামিনপ্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকের সংবর্ধনা মান্দা রিপোর্টার্স ইউনিটির সামনে পুলিশ বাধা দিলে পরে সংবর্ধনা সভা সোমবার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।
দিনাজপুরে শিক্ষা প্রচারাভিযান এ্যাডভোকেসী
দিনাজপুর প্রতিনিধি \ গতকাল মঙ্গলবার দিনাজপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং পরিপ্রেক্ষিত কনসাল্টিং ফার্ম ঢাকার সহযোগিতায় মাদকাসক্তি প্রতিরোধে দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযান উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা বুলবুল।
নেত্রকোনায় ট্রেনের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি \ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ঢাকা-মোহনগঞ্জ ভায়া নেত্রকোনা রেললাইনে আন্তঃনগর ট্রেন সার্ভিস দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনা ডিসি অফিস সড়কে জন উদ্যোগ ও যুব ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জন উদ্যোগের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নারী প্রগসির ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
নন্দীগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৩ মে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আহসানের ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ওষুধ রাখার দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের ১ হাজার টাকা জরিমানা করেন।
ঠাকুরগাঁওয়ে লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঘরে বসে অর্থ উপার্জনে ঠাকুরগাঁও জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত হলো লার্নিং এবং আর্নিং শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ। মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুইদিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। আড়াইহাজারে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নে নির্মিত হতে যাচ্ছে একটি অত্যাধুনিক বহুতল বিশিষ্ট জামে মসজিদ। সোমবার নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আনুষ্ঠানিক ভাবে বড়কান্দা দক্ষিণপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি ডা: নুরু মিয়া, প্রফেসর আক্তারুজ্জামান, ফেয়ার সোসাইটির সভাপতি আবুল হোসেন প্রমুখ।
শিবগঞ্জে সার্ভেয়ার কল্যাণ সমিতির সহায়তা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ সোমবার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ধাইনগর গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী সাইফুরা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেছে শিবগঞ্জ উপজেলা সার্ভেয়ার কল্যাণ সমিতি। শিবগঞ্জ উপজেলা সার্ভেয়ার কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মেসের আলী মেস্তারের সভাপতিত্বে মরহুম সার্ভেয়ার মকবুল হোসেনের স্ত্রী সাইফুরা বেগমের হাতে নগদ ২০ হাজার তুলে দেন প্রধান অতিথি ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির।
সোনাতলায় জেলা প্রশাসকের মতবিনিময়
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত বগুড়া জেলা প্রশাসক মোঃ শফিকুর রেজা বিশ্বাস’র সাথে স্থানীয় সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মণ্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসক বক্তব্য রাখেন। তিনি বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সকলের প্রচেষ্টায় শিক্ষার অভূতপূর্ব সাফল্য ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
শ্রীপুরে উন্নতজাতের ধান বীজ বিতরণ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা)\ উন্নত জাতের ধান বীজ সংরক্ষণ, সমপ্রসারণ ও ক্ষেত-খামারে রোপণের লক্ষ্যে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিত্তহীন সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে ইন্টারন্যাশনাল রাইচ রিসার্চ ইন্সটিটিউট (ইরি)-এর অর্থায়নে সোমবার শ্রীপুর সদর ব্লকের আওতাধীন মালদা গ্রামের শতাধিক কৃষক-কৃষাণীদের অংশগ্রহণের এসআরএসপিডিএস বোরো ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরগঞ্জে শহর অবকাঠামো উন্নয়নে মতবিনিময়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ শহর অবকাঠামো উন্নয়নে সোমবার ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভায় ২৫ বছরের মহাপরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পৌরসভা ও বেট্স কনসাল্টিং সার্ভিসেস লি: আয়োজিত সভায় পৌর মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ শাহরিয়ার আমিন, বেটস্ কনসাল্টিং সার্ভিসেস লিঃ-এর নগর পরিকল্পনাবিদ জামালউদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ চলমান তাণ্ডবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগ মিছিল শেষে এক সমাবেশে কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদত হোসেন শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মাসুমবিল্লাহ, সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।
বানারীপাড়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের পক্ষ থেকে ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ।
গোমস্তাপুরে চাষিদের অবহিতকরণ সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার প্রকল্পের আওতায় সোমবার খড়কাডাঙ্গা গ্রামে প্রদর্শনীপ্রাপ্ত চাষিদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। খড়কাডাঙ্গা আইসিএম কৃষি উন্নয়ন ক্লাবের সভাপতি ইসরাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা কামাল হোসেন।
দোহাজারীতে ট্রেনের তলায় অজ্ঞাত শিশুর মৃত্যু
দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রাম-দোহাজারী রেলওয়ের শাখা লাইনের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় ট্রেনে কাটা পড়ে ১০-১২বছর বয়সি অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
