থাইল্যান্ডে অধিক আসনে বিরোধীরা জিতলেও ক্ষমতায় আসছে না!

আপডেট : ০৯ মে ২০১৯, ০০:৫৩

থাইল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনের ফল অবশেষে ঘোষণা করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ফলে দেখা গেছে, বিরোধী পিউ থাই পার্টি ১৩৬টি আসনে এবং ক্ষমতাসীন সেনা সমর্থিত দল প্ল্যাং প্রচা রাথ পার্টি (পিপিআরপি) পেয়েছে ১১৫টি আসন। তবে উচ্চকক্ষ সিনেটের ২৫০ আসন পিপিআরপিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে। প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে উভয় কক্ষে ৩৭৬ ভোট পেতে হবে। ফলে বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ূথ চান ওচাই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ সিনেটের প্রতিনিধিরা সামরিক সমর্থিত। বিরোধীরা এই ফল প্রত্যাখান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা আদালতে এই ফল চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে। ভোটের ছয় সপ্তাহ পর ফল ঘোষণা করা হলো।