বাংলাদেশের পেশাদার খুনি হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় থানায় অভিযোগ করে বলেছেন, তাঁর এক সহকর্মীকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। এজন্য ৩০ লাখ রূপিতে বাংলাদেশি একজন পেশাদার খুনিকে দায়িত্ব দিয়েছে বিজেপি। ৫ লাখ রূপি ইতিমধ্যে পেশাদার খুনিদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি গোবরডাঙা থানায় লিখিত অভিযোগে ষড়যন্ত্রকারী হিসেবে কেন্দ্রীয় বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গী, কলকাতার বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তাঁর বাবা সাবেক মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের নাম উল্লেখ করেছেন। খবর:জিনিউজের।
