এলডিপি ২০ দলীয় জোটে আছে থাকবে :অলি

আপডেট : ০৯ মে ২০১৯, ০১:০৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে। অথচ কেউ কেউ এলডিপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যা অত্যান্ত দুঃখজনক। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এলডিপির পক্ষ থেকে গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অলি আহমদ বীর বিক্রম এ বিষয়ে কাউকে কোনো বক্তব্য দেননি।  এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন থেকে ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম গণমাধ্যমকে বিরত থাকতে অনুরোধ করেছেন।