লুমিয়া সিরিজের স্মার্টফোন দিয়ে নকিয়া তাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলো দৃষ্টিও আকর্ষণ করেছে অনেকের। লুমিয়া সিরিজে এবারে তারা যোগ করেছে নতুন আরেকটি ফোন। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে লুমিয়া ৩২৫। যুক্তরাজ্যের বাজারে নকিয়া অবমুক্ত করেছে তাদের এই নতুন স্মার্টফোন। বিশেষ আকর্ষণ হিসেবে এই ফোনে রয়েছে ৮.৭ মেগাপিক্সেল ক্যামেরা, যে ক্যামেরাকে নকিয়া বলছে এখন পর্যন্ত স্মার্টফোনে ব্যবহূত ক্যামেরাগুলোর মধ্যে অন্যতম ভালো ক্যামেরা। ধাতব ডিজাইনের লুমিয়া ৯২৫ এই সিরিজের আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি স্মার্ট বলেই স্বীকৃতি পেয়ে আসছে। আবার লুমিয়া ৯২০-এর ওজন ১৮৫ গ্রাম হলেও এর ওজন মাত্র ১৩৯ গ্রাম। ফলে বহনযোগ্যতার দিক থেকেও এগিয়ে রয়েছে নকিয়ার এই সর্বশেষ সংযোজন। নকিয়া আশা করছে, গ্যালাক্সি এস৪ কিংবা এএচটিসি ওয়ানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে লুমিয়া ৯২৫।
